এটা মিনি গ্রাইন্ডার মেশিন,
দাম ১০০০ টাকা, প্লাস ডেলিভারি চার্জ।
এটা দিয়ে ভেজা জিনিসের পেস্ট করার চেয়ে শুকনা জিনিস ভালো পাউডার হয়।
তবে চাইলে ভেজা জিনিস অল্প অল্প করে ব্লেন্ড করা যায়।
এটা দিয়ে অল্প পরিমানে চাল, ডাল, ভুট্টা, সব ধরণের শুকনা মসলা সহ শুকনা সবকিছুই ভালোভাবে পাউডার করা যায়।
আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করার জন্য এটা না নেওয়াই ভালো।
মনে রাখবেন এটা মিনি গ্রাইন্ডার মেশিন,
মিনি গ্রান্ডার মেশিন দিয়ে দিয়ে বড় ব্লেন্ডারের মত বেশি পরিমানে লোড দিয়ে, হার্ড কাজ করা যাবে না।
মিনি এই গ্রাইন্ডার গুলি দিয়ে ভেজা জিনিসের চেয়ে শুকনা জিনিস ভালো পাউডার হয়।
তবে চাইলে ভেজা জিনিস অল্প অল্প করে ব্লেন্ড করা যায়।
ভেজা জিনিস ব্লেন্ড করার সময় অবশ্যই খেয়াল রাখবেন মোটরের ভেতরে যেন কোনভাবেই পানি না ঢুকে।
কারণ মিনি এই গ্রাইন্ডার গুলোর পট মোটরের সাথে ফিক্সট করা থাকে।
( বড় ব্লেন্ডারের মত এগুলার জগ মোটর থেকে আলাদা করা যায় না )
তাই ব্লেন্ড করা এবং ধোয়া মোছার সময় সতর্কতার সাথে করতে হবে, যেন কোনোভাবেই মোটরে পানি না ঢুকে।
এইগুলো এক বছরের ওয়ারেন্টি আছে।
তবে যদি ভিতরে পানির অস্তিত্ব পাওয়া যায় বা পানি ঢুকে নষ্ট হয় তাহলে আমাদের কিছুই করার থাকবে না।
পানি ঢুকে নষ্ট হলে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
আর যদি এমনিতেই নষ্ট হয় আমাদের কাছে পাঠালে আমরা ঠিক করে দেবো।
মনে রাখবেন এই গ্রাইন্ডার গুলোর মোটরে পানি যাওয়া থেকে সেইফ রাখলে সহজে নষ্ট হয় না।
___________________________
ব্লেন্ডার লং লাস্টিং এর জন্য কিছু টিপস।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পানি থেকে সেইপ রাখা, তাই ভেজা জিনিস ব্লেন্ড না করাই ভালো।
মনে রাখবেন এটা বড় ব্লেন্ডার না, এটা মিনি গ্রাইন্ডার এটাকে সহনশীল ভাবে চালাতে হবে।
সবধরণের ব্লেন্ডার থামিয়ে থামিয়ে চালাতে হয়।
পাঁচ থেকে ছয় সেকেন্ড চাপ দিয়ে ছেড়ে দিন, কিছুক্ষণ পরে আবার চাপ দিন।
এইভাবে সর্বোচ্চ ৩০ থেকে ৪০ সেকেন্ডের ভিতর আপনার মসলা পাউডার হয়ে যাবে।
একটানা লং টাইম চেপে ধরে রাখবেন না।
অতিরিক্ত লোড একসাথে দিবেন না, অর্থাৎ মসলা অতিরিক্ত বেশি করে দিয়ে ব্লেন্ড করবেন না।
অল্প অল্প করে কয়েকবার দিন।
শুকনা জিনিস গরম করে নিন অথবা ভেজে নিন।